Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতি

পানছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প।

খাগড়াছড়ি প্রতিনিধি :
“স্বাস্থ্য কার্ড তারেক রহমানের অঙ্গীকার, সুস্বাস্থ্য হোক সকল জনতার অধিকার”—এই শ্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরি, স্কয়ার, ইরস্টোফার্মা ও বেক্সিমকো ফার্মার সহযোগিতা ছিল।

 

 

চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. ইকবাল উদ্দিন চৌধুরী, ডা. অরূপ ধর, ডা. ফাতিন ইশরাক, ডা. আইচুক রোয়াজা ও ডা. আমরিন মাহবুব।

 

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী,যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মহরম আলী, সদস্য সচিব মো. সেলিম সহ ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও উপকারভোগীগন উপস্থিত ছিলেন।

 

আয়োজকদের তথ্যমতে, এ সময় তিন শতাধিক নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

Related Articles

Back to top button