
চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি পার্কে চতুর্থবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব।
শুক্রবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আহসানুল হক এ উৎসবের উদ্বোধন করেন। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।
দেশি-বিদেশি ১৪০ প্রজাতির লক্ষাধিক বাহারি ফুলে পুরো পার্ক সাজানো হয়েছে। ফুল ও জলাশয় মিলিয়ে পার্কটি পরিণত হয়েছে একটি জীবন্ত ইকো-সিস্টেমে। প্রজাপতি, মৌমাছি ও রঙিন মাছে প্রাণচাঞ্চল্য বেড়েছে পরিবেশে। জিপলাইন, কায়াকিং, ফুলের বাগান, সেলফি কর্নার ও ফুডকোর্ট দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করেছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা উপভোগ করতে পারবেন। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। এবারের উৎসবে ২০ লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হবে বলে আশা জেলা প্রশাসনের।




