Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে মানিকছড়িতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

মানিকছড়ি, খাগড়াছড়ি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের( বিএনপি’র) সাবেক চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনায় খাগড়াছড়ি ‘ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন’ এর আয়োজনে মানিকছড়ি উপজেলায় গরীব, অসহায়ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
৪ জানুয়ারী রোববার কুয়াশাচ্ছন্ন সকালে দলীয় কার্যালয়ে মহতি উদ্যোগে শীত উপেক্ষা করে গরীব, অসহায় ও দুস্থ নারী, শিশু ও পুরুষেরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে খাবার গ্রহন করেন।
ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের সংগঠক মো. মিজানুর রহমানের উপস্থিতিতে বিতরণ কার্যক্রমে অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. মীর হোসেন, আহবায়ক কমিটি সিনিয়র সদস্য মো. আরব আলী সহ আহবায়ক কমিটির সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




