Breakingসারাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার,মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে বেঙ্গল বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

বিজয় দিবসের চেতনায় অনুপ্রাণিত হয়ে আয়োজিত এই মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয় শীতার্ত মানুষের মাঝে স্বস্তি এনে দেয়। শীতার্তদের পাশে দাঁড়িয়ে ফাউন্ডেশন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল বন্ধন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট লাকি আক্তার, উপদেষ্টা মোঃ শাহআলম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সায়মন আল হাসান (এসবি) এবং সদস্য সচিব হৃদয় আহম্মেদ আবির।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি মোঃ সাগর হোসেন, মোঃ সোহাগ আলী, শ্রমিক নেতা ইব্রাহিম গাজী, মোঃ লিংকন সহ সংগঠনের সদস্য আরেফিন খাঁন ওবায়দুল, তন্ময় শেখ, রাকিব বেপারী, বাঁধন বেপারী, সালমিন বেপারী, মোঃ ইব্রাহিম, বিল্লাল, মোঃ সিয়াম মোড়ল, ফাহাদ হোসেন প্রমুখ।

 

এ কার্যক্রমে বিদেশ থেকে সহযোগিতা করেন সংগঠনের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ১নং সদস্য ও সাবেক সভাপতি শাহআলম গাজী (এসএমজী), উপদেষ্টা কবি শাহিনুর, মোঃ রোমান বেপারী, মোঃ হাবিব শেখ রফিকুল, লিটন গাজী, সোহাগ, সদস্য স্বাধীন ইসলাম আশিক, রেদোয়ান, সোহেলসহ আরও অনেকে।

 

বেঙ্গল বন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button