খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়িতে অবহিতকরণ সভা

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় ঝরে পড়া রোধ এবং প্রান্তিক শিশুদের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে “Shikhya Shurokkha: Community-led Education Promotion in Rural Bangladesh” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৪ মে) খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাবারাং কল্যাণ সমিতি ও গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

 

 

সভায় বক্তারা বলেন, দারিদ্র্য ও সচেতনতার অভাবে পাহাড়ি অঞ্চলের অনেক শিশু এখনও শিক্ষার বাইরে রয়েছে। বিদ্যালয় ঝরে পড়া রোধে কমিউনিটি-ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও অভিভাবক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় জেলা শিক্ষা পরিদর্শক মো. রবিউল ইসলাম, চেয়ারম্যান সুজন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button