খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রামগড় প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ।

 

 

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৫টায় রামগড় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার শুরু করেন নেতাকর্মীরা। শোভাযাত্রা টি রামগড় পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় শিল্পী কমিনিউটি সেন্টারের সামনে এসে শেষ হয়। পরে শিল্পী কমিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মো: বাহার উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপি – র সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীম সহ জেলা ও উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। তাঁরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় রামগড় উপজেলা ও পৌর বিএনপি পরিবার দিনব্যাপী নানান অনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন করছে।

 

 

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে উৎসব মূখর পরিবেশে কেক কেটে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Related Articles

Back to top button