খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

গ্যাস সংকটের জন্য আ.লীগ সরকার দায়ী: শামা ওবায়েদ

ফরিদপুর:
বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ না নেওয়ায় দেশে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

 

 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

 

 

শামা ওবায়েদ বলেন, গ্যাস সংকট মোকাবিলায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা রয়েছে। অচিরেই বিদ্যুৎসহ গ্যাসনির্ভর বিভিন্ন খাতে উন্নয়নের গতি আরও বাড়বে।

 

 

তিনি বিএনপির নেতাকর্মীদের অন্যায় কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা কোনো অন্যায় করেননি, তাদের যেন হয়রানি করা না হয়। এ বিষয়ে দলের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

 

 

এর আগে নগরকান্দা উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র‍্যালিটি। এতে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

 

পরে শামা ওবায়েদ উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও গাছের চারা রোপণ করেন।

Related Articles

Back to top button