খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

মা‌টিরাঙ্গা বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে নিহত ১

স্টাফ রিপোর্টার,খাগড়াছ‌ড়ি :
খাগড়াছ‌ড়ি মা‌টিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আব্দুল ম‌লেক (৬০) না‌মে এক ব্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় তার স্ত্রী শা‌হেরা খাতুন স্ত্রী (৫০) ও ছে‌লে শাহ আলম (৩৫) আহত হ‌য়ে‌ছে।

 

 

শুক্রবার (১০ জুলাই/২৬) দুপুরে দি‌কে উপ‌জেলার গোম‌তির শা‌ন্তিপুর নিজ বা‌ড়ি‌তে এ দুর্ঘটনা ঘ‌টে। মৃত মা‌লেক স্থানীয় মৃত লাল মিয়ার ছে‌লে। মৃ‌তের ছোট ভাই জ‌লিল মিয়া জানান, বর্ষায় রাস্তা ভে‌ঙ্গে যাওয়ার কার‌ণে ফজর আলী নামক পা‌শের বা‌ড়ির একলোক মা‌লেক মিয়ার ঘ‌রের বারান্দায় অ‌টো চার্জ কর‌তেন। রাত ভর চার্জ শে‌ষে জানালার গ্রী‌লের সা‌থে মা‌ল্টি প্লাগ ঝু‌লি‌য়ে অ‌টো নি‌য়ে চ‌লে যান।

 

 

শুক্রবার দুপু‌রের দি‌কে মা‌ল্টিপ্লাগ খুল‌তে গে‌লে বিদ্যুতায়িত হ‌য়। তা‌কে বাঁচা‌তে গি‌য়ে স্ত্রী ও ছে‌লে আহত হন। প‌রে স্থানীয়রা উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক আবদুল মা‌লেককে মৃত ঘোষনা ক‌রে। তার স্ত্রী ও‌ ছে‌লে‌কে প্রাথ‌মিক চিকিৎসা শে‌ষে উন্নত চি‌কিৎসার জন্য খাগড়াছ‌ড়ি সদর হাসপাত‌লে প্রেরণ ক‌রেন। আহত‌দের ম‌ধ্যে স্ত্রী শা‌হেরার অবস্থা আশংঙ্কা জনক ব‌লে কর্তব্যরত চিকিৎসক আসরাফ উদ্দিন নি‌শ্চিত ক‌রে‌ছেন।

 

 

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ শা‌হেদ উদ্দিন জানান,খবর পে‌য়ে হাসপাতা‌লে লোক পাঠা‌নো হ‌য়ে‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌নে বি‌ধি মোতা‌বেত আইনি কার্যক্রম চলামান র‌য়ে‌ছে।

Related Articles

Back to top button