সারাদেশ

ভাগ্যকুল শিশু সদনের এতিম শিশুরা জন্য সংসদ সদস্যের ঈদ উপহার পেলো

শ্রীনগর ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভাগ্যকুল শিশু সদনের এতিম শিশুর জন্য কোরবানির একটি গরু উপহার দিয়েছে শ্রীনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

বুধবার (২৭ মে) দুপুরে শিশু সদনে আনুষ্ঠানিকভাবে গরুটি হস্তান্তর করা হয়।

মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন এবং উপজেলা জাসাসের সদস্য সচিব মোহাম্মদ আলী খান সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারা শিশু সদনের কর্তৃপক্ষের কাছে গরুটি বুঝিয়ে দেন। এসময় শিশু সদনের তত্ত্বাবধায়ক নূর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Back to top button