খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে সম্মাননা ও বিদায় সংবর্ধনা

পানছড়ি, খাগড়াছড়ি :‎
‎খাগড়াছড়ির পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম মাওলানা দলিলুর রহমানকে সম্মাননা ও রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।


‎শুক্রবার (৮ মে ২০২৬) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানানো হয়। এ সময় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে ইমামের হাতে সম্মাননা স্বরূপ নগদ অর্থ তুলে দেওয়া হয়।

 


‎অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন,সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী, মসজিদ কমিটির সভাপতি মো. সেলিম সহ মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তার দীর্ঘ ৩০ বছরের ধর্মীয় সেবা, নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন।

‎বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবে সম্মানিত ইমামকে প্রাইভেটকারে করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, যা উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

 


‎জানা গেছে, তিনি প্রায় তিন দশক ধরে পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিদায়ে মুসল্লিদের মাঝে গভীর আবেগ ও কৃতজ্ঞতার প্রকাশ দেখা যায়।

Related Articles

Back to top button