Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
পানছড়িতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সম্পন্ন হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) যোহরের নামাজের পর পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল মজিদ।
জানাজায় পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে পুরো এলাকায় শোকের আবহ ছড়িয়ে পড়ে।
জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া করা হয়।




