খাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসা

পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার পানছড়িতে হাম ও রুবেলা প্রতিরোধে বৃহৎ পরিসরের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

 

সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ কর্মসূচির শুভ সূচনা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন।

 

উদ্বোধনী আলোচনা সভায় ডাক্তার অনুতোষ চাকমা বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।”

 

তিনি জানান, ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত উপজেলার প্রত্যন্তাঞ্চলের কমিউনিটি ক্লিনিকগুলো সহ টিকা কেন্দ্র সমুহে সহ ১১ দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত) সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

 

 

স্বাস্থ্য বিভাগ জানায়, কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলায় মোট ১০৮টি কমিউনিটি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে অধিকাংশই দুর্গম এলাকায় অবস্থিত। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও টিকাদান কেন্দ্র চালু থাকবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্র চালু থাকবে।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনি, থানা অফিসার প্রতিনিধি এস আই রাকিবুল ইসলাম,স্বাস্থ্য কর্মীগন সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

 

বক্তারা বলেন, হাম ও রুবেলা নির্মূলে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি।

Related Articles

Back to top button