পার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী, মেডিক্যাল ক্যাম্প ও সহায়তা বিতরণ

থানচি, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলার বাকলাইপাড়া এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে মেডিক্যাল ক্যাম্পেইন ও বিভিন্ন উন্নয়ন সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক এ উদ্যোগে স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

 

 

জানা যায়, গত ৭ মে জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড থানচি উপজেলার ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় পাড়াবাসীর সঙ্গে মতবিনিময় করে তাদের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন চাহিদার বিষয়ে আলোচনা করেন।

 

 

এর ধারাবাহিকতায় রবিবার (২৪ মে) বাকলাই পাড়া সেনা সাবজোনের উদ্যোগে ১০টি পাড়ার মানুষের মাঝে সোলার প্যানেল, ১৫০টি চেয়ার, একটি সাউন্ড বক্স, দুটি ৩০০ লিটারের পানির ট্যাংক এবং গির্জা ও কিয়াং ঘরের জন্য ১৮ বান টিন বিতরণ করা হয়। একইসঙ্গে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

 

 

এছাড়া প্রাতা পাড়ার রোয়াল থান লিয়ান বমের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, বাশিরাম পাড়ার ভক্তিরানি ত্রিপুরাকে শিক্ষা সহায়তা এবং শেরকর পাড়ার কারবারি তুমথম বমের চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হয়।

 

 

স্থানীয়রা সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। প্রাতা পাড়ার কারবারি পারকেলিং বম বলেন, “সেনাবাহিনী আমাদের সবসময় পাশে রয়েছে। তাদের সহায়তায় আমরা উপকৃত হচ্ছি।”

 

 

বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, পার্বত্যাঞ্চলের জনগোষ্ঠীর পুনর্বাসন, চিকিৎসা ও সার্বিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও কাজ করে যাবে।

Related Articles

Back to top button