
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের ছয় দিন পর মেহেদি হাসান (১৮) নামে এক অটোরিকশাচালকের হাত-পা ও গলায় বেল্ট বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আঁটিয়াবাড়ি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মেহেদি হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।
গত শুক্রবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেহেদি। পরে তার মা থানায় নিখোঁজের জিডি করেন। বুধবার স্থানীয়রা পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে মরদেহ দেখতে পান।
নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




