পার্বত্য অঞ্চলবান্দরবান

আলীকদমে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি

বান্দরবান প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বান্দরবানের আলীকদমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

 

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বান্দরবান জেলার আলীকদম উপজেলার বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে ক্যাম্পের আওতাধীন প্রাতাপাড়া ও বাকলাইপাড়া এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

কর্মসূচির আওতায় প্রাতাপাড়ায় ৫০টি এবং বাকলাইপাড়ায় আরও ৫০টিসহ মোট ১০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাফকাত, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যবৃন্দ, স্থানীয় কারবারিরা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণে সহযোগিতা করেন।

 

 

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পাহাড়ি অঞ্চলের সবুজ পরিবেশ টিকিয়ে রাখার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

 

স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি একদিকে যেমন পাহাড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে, অন্যদিকে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।

 

 

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button