চট্টগ্রাম অঞ্চল

হালদা রক্ষায় বালি-মাটি উত্তোলনে ছাড় নয়: এমপি সরোয়ার

ফটিকছড়ি প্রতিনিধি:
হালদা নদী ও এর জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেছেন, হালদা জাতীয় সম্পদ ও ঐতিহ্য। এ নদী ও পরিবেশের ক্ষতি হয়—এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে আপস করা হবে না। বিশেষ করে হালদা থেকে বালি ও মাটি উত্তোলনে কোনো ছাড় দেওয়া হবে না।

 

 

রোববার (১৬ আগস্ট) সকালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

সরোয়ার আলমগীর বলেন, নির্বাচনের পর থেকেই তিনি হালদাকে ‘হেরিটেজ’ হিসেবে রক্ষার কথা বলে আসছেন। নদীটি রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে হালদাকে কেন্দ্র করে স্থানীয় বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।

 

 

তরুণদের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করতে মৎস্য, কৃষি, যুব উন্নয়ন ও সমাজসেবা কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠনের নির্দেশনা দেন তিনি। তাঁর মতে, সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় বাস্তবমুখী কর্মসংস্থান সৃষ্টি করা গেলে তরুণরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

 

 

উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক।

 

 

এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button