শ্রীনগরে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে মুন্সিগঞ্জের শ্রীনগরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) শ্রীনগর থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞার সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম)।
বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি,ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ রানা, রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল কারাল, শ্রীনগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহলম হোসেন নিতুল, বাংলা টিভি মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি ফরাদ হোসেন জনিসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত।সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া,কিশোর অপরাধ এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




