খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

স্মার্ট কৃষক তৈরিতে পানছড়িতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস”

পানছড়ি,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মে) উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পানছড়ির আয়োজনে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত পরিচালক (শস্য) আহসানুল হক চৌধুরী।

 

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেচ প্রযুক্তির সম্প্রসারণ, ফল ও সবজির উত্তম কৃষি চর্চা, বীজ সংরক্ষণ এবং ক্ষতিকর ও উপকারী পোকা সম্পর্কে সঠিক ধারণা প্রদানের মাধ্যমে কৃষকদের স্মার্ট কৃষকে পরিণত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পাহাড়ের কৃষকরা উপকৃত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

কৃষক-কৃষাণীরা জানান, পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণের মাধ্যমে তারা নিরাপদ খাদ্য উৎপাদন, বীজ সংরক্ষণ, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং পোকামাকড় ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। এতে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

 

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ৩টি ইউনিয়নের ৭টি ফিল্ড স্কুলের ৫ জন করে কৃষক-কৃষাণী অংশগ্রহণ করছেন।

 

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির অতিরিক্ত পরিচালক (পিপি) ওঙ্কার বিশ্বাস, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি ও পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button