খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

শান্তিপুর অরণ্য কুটিরে মহাথের সংবর্ধনা ও ত্রিপিটক পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : 
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে ২৫ তম সীবলী মহাথের পূজা উপলক্ষে মহাথের অভিধায় উত্তীর্ণ পূজনীয় ভিক্ষুগণের মহাথের সংবর্ধনা এবং ত্রিপিটক পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকালে অরণ্য কুটির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিপুর অরণ্য কুটিরের সহ-সভাপতি অসেতু বিকাশ চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত শাসন রক্ষিত মহাস্থবির, অধ্যক্ষ, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির।

 

ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে পিন্ডদান, বুদ্ধ পূজা, সীবলী পূজা, পঞ্চশীল গ্রহণ, প্রাণী দান, হাজার প্রদীপ দান, মহাথের বরণ সহ শ্রদ্ধার্ঘ্য ও ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তীতে ত্রিপিটক পাঠ প্রতিযোগিতায় কৃতকার্য ফ্রাইডে স্কুলের ধর্মীয় শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে শান্তিপুর অরণ্য কুটিরের পূজনীয় ভিক্ষু সংঘ, শ্রামণ সংঘ, অষ্টশীল পালনকারী, বিভিন্ন উপাসনালয়ের ভান্তে, উপাসক-উপাসিকা এবং ফ্রাইডে স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে ধর্মোপদেশ ও আশীর্বাদ প্রদান করা হয়।

Related Articles

Back to top button