অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের পাশে গণ সংহতি আন্দোলনের নেতৃবৃন্দ

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলার মধ্যরাতের বলীবাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন করেছেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সদস্য ও বান্দরবান জেলা পরিষদের সদস্য এ্যাভোকেট উবাথোয়াই মারমা সহ গণসংহতি আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দ। এবং ক্ষতিগ্রস্তদের নগদ ২৩ হাজার করে হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত বলিবাজারে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও অন্যান্যদের খোঁজ খবর নেন এবং কথা বলেন।
পরিদর্শনকালে থানচি উপজেলা যুগ্ন সমন্বয়ক সিয়াম ম্রো,নেতা উথোয়াইওয়ান মারমা, উসাইশৈ মারমা, এবং প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা,বিএনপি নেতা মংম্যাসিং মারমা,বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা, বাজার পরিচালনা কমিটি সভাপতি ক্ষতিগ্রস্ত জাফর আহম্মদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির সদস্য ও ক্ষতিগ্রস্ত দোকান মালিক সহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় গণ সংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সদস্য এ্যাভোকেট উবাথোয়াই মারমা বলেন, একটি আনাকাঙ্খিত দুর্ঘটনা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ফের নতুন রুপে ব্যবসা করতে হবে। যেহেতু আমি একজন বান্দরবান জেলা পরিষদের সদস্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই স্যার বলেছেন ক্ষতিগ্রস্ত প্রতি দোকানদারকে ১০ হাহার টাকা এবং দুই বান করে ঢেউটিন শ্রীগরই সহায়তা প্রদান করা হবে বলে ঘোষনা করেন তিনি।




