খাগড়াছড়িপার্বত্য অঞ্চল
৩ বিজিবি’র অভিযানে অবৈধ কাঠ জব্দ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়িতে অবৈধ ভাবে কর্তন করা সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( ৩ বিজিবি)।
৪ মার্চ ২০২৬, বুধবার সকাল সাতটায় উপজেলার আদি ত্রিপুরা পাড়া নামক স্থান থেকে নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে।
জব্দকৃত কাঠ সমূহ পানছড়ি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে পানছড়ি বন বিভাগ কর্মকর্তা জানান।
বিজিবি সুত্র আরো জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় শান্তি শৃঙ্খলা বাজায় রাখতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।




