সেনাবাহিনীর সহায়তা পেল মাতৃহারা শিশুর পাওছং ম্রো

নিজস্ব সংবাদদাতা,বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলার সেনাবাহিনীর সহায়তা পেল মাতৃহারা শিশুর পাওছং ম্রো।
১৮ অক্টোবর ২০২৫ , শনিবার দুপুরে ঙুইখয় ম্রো গ্রামে সরাসরি গিয়ে এ সহায়তা বিতরণ করা হয়। বান্দরবান সেনা রিজিয়নের ৬৯ পদাতিক ব্রিগেড এর ৩১ বীর ও বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের যৌথ সমন্বয়ের ৩১ বীর এর ক্যাপ্টেন আসলাম নেতৃত্বে এ সহায়তা বিতরণ করা হয়।বিতরণকৃত সামগ্রী শিশুটি পিতার নাননিয়ার ম্রো গ্রহন করেন।
এক কালীণ বিতরণ সামগ্রী মধ্যে ল্যাকটোজিন দুধ ৩টি, চাউল ২৫ কেজি, আটা ১০ কেজি, তৈল ৫ লিটার ৩ টি, চিনি ৫ কেজি, ডাল ১০ কেজি,লবণ ৩ কেজি,মাছের মসলা প্যাকেট ১০ টি, মুরগির মসলা প্যাকেট ১০ টি, শিশুটি জন্য জামা কাপড় ৪ টি বাচ্চাদের পিটার ২ টি সহ হাত খরচের জন্য নগদ -১০,০০০/- টাকা সহ সর্বমোট ১৯,৮৫৫ টাকা মূল্যের মালামাল সেনা বাহিনীর এ সহায়তা বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার সদর ইউনিয়নের দুর্গম ৩ নং ওয়ার্ডে ঙুইখয় পাড়া বাসিন্দা *নামনিয়ান ম্রো এর পরিবারে গত সপ্তাহের একজন সন্তান জন্ম নেই। জন্মের পর শিশুর মা অতিরিক্ত রক্ত খরনে পৃথিবীর মায়া ত্যাগ করে অকালে মারা যান। শিশুটি মাতৃহারা হয়েছে বলে শিশুটি পরিবারের পক্ষে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতে বান্দরবান রিজিয়নের ৬৯ পদাতিক ব্রিগেড আমলে নিয়ে এ সহায়তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে সেনা কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।




