স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ:
শ্রীনগর ফেরিঘাটে বাস চাপায় মোটরসাইকেল আরোহীসহ নিহত দুই জন।
শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি দ্রুত গতির বাস একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় মতিউর রহমান (৫০), কলাতিয়া, কেরানীগঞ্জকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
শ্রীনগর ফায়ার স্টেশন মাস্টার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসাড়া হাইওয়ে থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।




