Breakingসারাদেশ

শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো

স্টাফ রিপোর্টার , মুন্সিগঞ্জ :
শ্রীনগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।

 

২৮ অক্টোবর ২০২৫,মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার স্টেডিয়াম থেকে মিছিলটি জমজম টাওয়ারে এসে শেষ হয়। শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধা।

 

উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মজিবর দেওয়ান।

 

 

অন্যান্যদের মধ্যে জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম ,উপজেলার সহ-সভাপতি আবুল কালাম কানন, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান , উপজেলা বিএনপি, নুরুল ইসলাম পার্থ,
শফিকুল হায়দার মাসুদ প্রমুখ।

 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে অনুষ্ঠান স্থলকে উৎসব মুখর করে তোলেন। এই আয়োজনে নেতাকর্মীদের মিলন মেলা এবং উদ্দীপনা দেখা যায়, যা আগামী দিনে দলীয় আন্দোলনে নতুন গতিশক্তি যোগাবে বলে মনে করেন নেতারা।

Related Articles

Back to top button