পার্বত্য অঞ্চলরাঙ্গামাটি

রাঙ্গামাটিতে আ.লীগের শিষ্টাচার বহির্ভূত অপ-রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

রাঙ্গামাটি প্রতিনিধি :
আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা, অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত অপ রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙ্গামাটি জেলা, উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীরা।

 

রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি-এ শ্লোগানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বুধবার (২৪ জুন) বিকাল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।

 

জাতীয়তাবাদী যুবদল রাঙ্গামাটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি মোঃ মাহফুজ আহমেদ, সহ-সভাপতি ফেদৌস মুন্না।

 

এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, পৌর যুবদলের আহবায়ক সিরাজুল মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক উপজাতীয় বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম।

 

সভায় প্রধান অতিথি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া বলেন, ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি আজ দেশকে অস্থিতিশীল করে তুলতে অপতৎপরতা চালাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি সুখী সমৃদ্ধি দেশের রূপান্তর করতে যখন কাজ করে যাচ্ছে ঠিক তথনই অপশক্তি গুলো দেশে অস্থিতিশীল করে তুলছে। তিনি বলেন, এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে এক হতে হবে। তারা যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে সেখানেই তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি আগামী দিনের তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠন সকল যুব সমাজকে এক হয়ে কাজ করার আহবান জানান।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাঙ্গামাটি জেলা যুবদল, পৌর যুবদল, সদর থানা যুবদল সহ বিভিন্ন উপজেলা যুবদলের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

Related Articles

Back to top button