খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মালিক বিহীন ৭২ দা, ৮ কুড়াল উদ্ধার করল ৩ বিজিবি

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মালিক বিহীন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৩টার সময় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

 

বৌদ্ধমনিপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে আমতলী যাত্রী ছাউনির আশপাশ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭২টি দা, ৮টি কুড়াল ও ১০টি বনলতা সালশা উদ্ধার করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসমূহ বর্তমানে বৌদ্ধমনিপাড়া সীমান্ত ক্যাম্পের বিজিবি বিওপিতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

Related Articles

Back to top button