Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ৩ বিজিবি-র উপ শাখা সীপক্স-এর শীতবস্ত্র  বিতরণ

পানছড়ি , খাগড়াছড়ি :

দুর্গম পাহাড়ের হাড় কাঁপুনি ঠান্ডার মাঝে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন  বিজিবি -র  উপ শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপক্স)।

৬ জানুয়ারি  ২০২৬, মঙ্গলবার সকালে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপক্স)এর সাধারণ সম্পাদিকা মিসেস উম্মে আসমা উপস্থিত থেকে শতাধিক শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।

বিতরণ কালে ৩ বিজিবি লোগাং জোনের উপ- অধিনায়ক মেজর এস.এম.ইমরুল কায়েস বলেন, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি একটি কল্যাণমূখী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কর্তৃক প্রতি বছর আর্ত মানবতার সেবায় অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে।  উপ শাখা সীপক্স, পানছড়ি এর পক্ষ হতে পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের একটি জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগ। আর্তমানবতায় সেবায়  ভবিষ্যতে ও  এ ধরণের  কার্ষক্রম অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button