Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে অতিরিক্ত বিদ্যুৎ বিল , অতিষ্ঠ গ্রাহক

সহকারী প্রকৌশলীকে হেনস্থা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পার্বত্য খাগড়াছড়ির সীমান্ত শহর পানছড়িতে বিদ্যুৎ সরবরাহের ব্যাপক অনিয়ম, মিটার রিডিং এর তুলনায় অধিক বিল নিয়ে জনমনে অসন্তোষ নিয়ে পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করে সহকারী আবাসিক প্রকৌশলীকে তুলে নিলে সেনা হস্তক্ষেপে পরিবেশ শান্ত।

 

 

১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সকালে পানছড়িতে বিদ্যুৎ সরবরাহের ব্যাপক অনিয়ম, মিটার রিডিং এর তুলনায় অধিক বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে পানছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগ ঘেরাও করে। এ সময় দায়িত্বরত সহকারী আবাসিক প্রকৌশলী চঞ্চল মীর আলী অফিসে আসলে বিক্ষোভ রত বিদ্যুৎ গ্রাহকগন তাকে ঘেরাও করে নিয়ে যেতে চাইলে থানা পুলিশ বাধা দেয়। সেখান থেকে গ্রাহকগন ছিনিয়ে পানছড়ি সেনা সাবজোন অতিক্রমের আগেই সাব জোন অধিনায়ক লেফট্যানেন্ট নাহিদ বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ শুনে সকলকে লিখিত অভিযোগ দাখিল করার জন্য পরামর্শ প্রদান করেন। তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ গ্রাহকদের আশ্বাস প্রদান করা হলে গ্রাহকরা শান্ত হয়।

 

 

হিসাব মতে, পানছড়ি বিউবো-র আওতায় সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান , ক্ষুদ্র শিল্প, বানিজ্যিক ও আবাসিক গ্রাহক সহ প্রায় ১৫ হাজার। বিদ্যুৎ সরবরাহকৃত এলাকা সমুহের মধ্যে পানছড়ি সদর সহ জগত মোহন পাড়া, দুধক ছড়া, লোগাং, তারাবন, চেঙ্গী, দমদম অক্ষয়পাড়া, লতিবান,পাইয়্যং পাড়া, মরাটিলা, মাটিরাঙ্গা উপজেলার যামিনী পাড়া,তাইন্দং, তানৈক্য পাড়া, নোয়াপাড়া সহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের সাথে কথা বললে, মিটার দেখেও রিডিংয়ের অতিরিক্ত বিল, নতুন সংযোগে অতিরিক্ত টাকা, অবৈধ সংযোগ, সহকারী প্রকৌশলী মীর চঞ্চল আলীর নিজস্ব বাহিনীর হুমকি দমকি সহ গ্রাহকদের নানা ভোগান্তির কথা উঠে আসে।

 

 

বিদ্যুৎ বিভাগের অনিয়ম নিয়ে অফিস ঘেরাও কারীদের মধ্যে সন্তোষ চাকমা, আব্দুল আলী,আব্দুল খালেক, জহর লাল চাকমা, চিজি মনি ত্রিপুরা সহ বেশ অনেকে জানান, বিল অনিয়মের সমাধান না হলে প্রযোজনে কঠোর কর্মসুচি গ্রহন করবেন । এ নিয়ে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় একাধিক বার উপস্থাপিত হলেও কোন সমাধান হয়নি বলেও জানান।

 

ইতিপূর্বেও গত ২০ জুলাই ২০২৫,রবিবার সহকারী প্রকৌশলী মীর চঞ্চল আলী ও বিদ্যুৎ বিভাগের ভোগান্তি নিয়ে বিক্ষোব্ধ গ্রাহক অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করলে তখন থানা পুলিশের হস্তক্ষেপে সমাধান হয়।

 

এ বিষয়ে খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহি প্রকৌশলীর কাছে মোবাইল ফোনে একাধিকবার কল করেও তিনি ফোন কল রিসিভ করেন নাই।

Related Articles

Back to top button