Breakingঅপরাধপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

নাইক্ষ্যংছড়িতে বিজিবি কর্তৃক বার্মিজ গরু আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক,নাইক্ষ্যংছড়ি , বান্দরবান :
নাইক্ষ্যংছড়িতে ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক তিন দিনের বিশেষ অভিযানে ৫৮টি বার্মিজ গরু আটক করেছে।

 

১১বিজিবি সূত্রে জানায়, গত ৩ ফেব্রুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত তিন দিনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন চোরা চালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫৮ টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়েছ।

 

বর্ডার গার্ড বাংলাদেশের মহা পরিচালক, কক্সবাজার রিজিয়ন কমান্ডার,রামু সেক্টর কমান্ডার এবং নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি )’র অধিনায়কের দিক নির্দেশনায় এই চোরা চালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

সোমবার বিষয়টি সত্যতা নিশ্চিত করে ১১ বিজিবি’র অধিনায়ক ও জোন কমান্ডার লে.কর্নেল মো.রেজাউল করিম বলেন, সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও যেকোন মূল্যে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবে। ভবিষ্যতে মাদক ও চোরাচালান দমনে নিয়োজিত থেকে যেকোন আন্তঃ রাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে থাকবে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন প্রতিশ্রুতিবদ্ধ।

Related Articles

Check Also
Close
Back to top button