পার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংহতি আন্দোলনের গণসচেতনতা অভিযান

থানচি (বান্দরবান):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসচেতনতা বৃদ্ধিতে থানচি উপজেলায় ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে গণসংহতি আন্দোলন।

 

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা সদরসহ চারটি ইউনিয়নের দুই শতাধিক পাহাড়ি গ্রাম ও প্রত্যন্ত জনপদে টানা প্রচারণা চালান সংগঠনের নেতাকর্মীরা। পৃথকভাবে উপজেলা সাংগঠনিক সম্পাদক উসাইশে মারমা এবং অর্থ ও দপ্তর সম্পাদক উথোয়াই ওয়াং মারমার নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়।

 

হাট-বাজার, পাহাড়ি গ্রাম, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল ও রেস্টুরেন্টে লিফলেট বিতরণের মাধ্যমে ভোটাধিকার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান তুলে ধরা হয়। এতে পাহাড়ি নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

গণসংহতি আন্দোলনের অর্থ ও দপ্তর সম্পাদক উথোয়াই ওয়াং মারমা বলেন, “জনগণের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। ভোটকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে আমরা মাঠে আছি।”

 

সাংগঠনিক সম্পাদক উসাইশে মারমা জানান, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রচার অভিযান চলবে এবং ভোটের দিন পর্যন্ত জনগণকে সচেতন করতে তারা মাঠে থাকবেন। স্থানীয় সচেতন মহলের মতে, এই প্রচারণা থানচির নির্বাচনী পরিবেশে নতুন গতি এনেছে।

Related Articles

Back to top button