
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানে বাস–ট্রাক সংঘর্ষে তারেক (৩৫) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন যাত্রী।
শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকামুখী লেনে নিমতলা মডার্ন গ্রীন সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পূর্বাশা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে যায়। নিহত তারেকের বাড়ি চুয়াডাঙ্গায়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পেছনে ঘন কুয়াশা ও অতিরিক্ত গতি কারণ হতে পারে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।



