Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

চিৎমরমে পামোক্ষা মহাথের’র ১২তম আচারিয়া পূজা উদযাপন

কাপ্তাই, রাঙামাটি :
রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মার্গ (মাংগঁইং) এর ৬ষ্ঠ মহাসংঘনায়ক পরম পূজনীয় ভদন্ত পামোক্ষা মহাথের’র ১২তম আচারিয়া পূজা উদযাপন করা হয়েছে।

 

 

শুক্রবার (৯ জানুয়ারি) দিনব্যাপী নানা ধর্মীয় ও মাঙ্গলিক কর্মসূচির মাধ্যমে এ পূজা সম্পন্ন হয়।

 

 

ভোরে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ও সূত্রপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত শত শত পুণ্যার্থীর অংশগ্রহণে বিহার প্রাঙ্গণ পরিণত হয় আধ্যাত্মিক মিলনমেলায়। দুপুরে ধর্মসভায় ভিক্ষুগণ পামোক্ষা মহাথের’র জীবনাদর্শ ও বৌদ্ধ ধর্মের শান্তির বাণী তুলে ধরেন। সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলন ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 

 

অনুষ্ঠান সফল করতে উদযাপন কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Related Articles

Back to top button