
ঢাকা নয়—
বাংলাদেশের প্রকৃত রাজধানী ছিল ৬৮ হাজার গ্রাম।
যে নেতা গভীর রাতে কৃষকের দাওয়ায় বসে মুড়ি খেয়েছেন,
তিনি জানতেন—গ্রাম শক্তিশালী না হলে রাষ্ট্রও দুর্বল।
আজ শহরমুখী ঢল আর গ্রাম শূন্যতার ভিড়ে
প্রশ্ন একটাই—আমরা কি উল্টো পথে হাঁটছি ?
স্বনির্ভরতার অর্থনীতি (পর্ব–২) : গ্রামই রাষ্ট্রের প্রকৃত রাজধানী
জিয়াউর রহমান বলতেন—বাংলাদেশের রাজধানী ঢাকা নয়, এর প্রকৃত রাজধানী হলো ৬৮ হাজার গ্রাম। আজ আমরা বিকেন্দ্রীকরণের তত্ত্ব নিয়ে সেমিনার করি, অথচ জিয়া সত্তরের দশকেই হাতে-কলমে তা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন।
তার ‘গ্রাম সরকার’ ধারণা ছিল সময়ের অনেক আগের চিন্তা। তিনি চেয়েছিলেন গ্রামের সমস্যা গ্রামেই সমাধান হোক। কৃষকের নালিশ জানাতে যেন তাকে ঢাকায় আসতে না হয়। শহরমুখী জনস্রোত নয়, বরং গ্রামকেন্দ্রিক অর্থনীতিই ছিল তার লক্ষ্য।
তিনি জানতেন—গ্রামের মানুষের হাতে যদি আয় থাকে, যদি কুটির শিল্প ও কৃষিভিত্তিক ক্ষুদ্র কারখানা গড়ে ওঠে, তবে দেশ শক্ত ভিত পাবে। গভীর রাতে কোনো কৃষকের দাওয়ায় বসে মুড়ি খাওয়া রাষ্ট্রপ্রধান আজ কল্পনাতীত মনে হতে পারে, কিন্তু এই সংযোগই তাকে সাধারণ মানুষের পালস বুঝতে সাহায্য করেছিল।
তিনি কৃষকদের জন্য সহজ ঋণের ব্যবস্থা করলেন, সারের সংকট দূর করলেন, শিক্ষিত যুবকদের কৃষিতে আসার আহ্বান জানালেন। সেই সময় গ্রামের বাতাসে ফিরেছিল আত্মবিশ্বাস—“আমরাও পারি”।
আজ আমরা যখন শহরে বেকারত্ব আর গ্রামে নিঃস্বতা দেখি, তখন প্রশ্ন আসে—আমরা কি জিয়ার উল্টো পথে হাঁটছি না?
(পর্ব–৩ আসছে… রফতানি, শিল্প ও আজকের সংকট)
লেখক : মোঃ সহিদুল ইসলাম সুমন,অর্থনীতি বিশ্লেষক, কলামিস্ট ও সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
Email : msislam.sumon@gmail.com




