খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে বেক্সিমকো এলপিজি গ্যাসের বোতলে গ্যাসের পরিবর্তে পানি পাওয়া যাওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে জননী ট্রেডার্স এবং একটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

জানা যায়, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে বেক্সিমকো গ্যাসের বোতলে গ্যাসের পরিবর্তে পানি পাওয়া যায়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়ম, ওজনে কারচুপি এবং লাইসেন্স বিহীনভাবে পণ্য বিক্রির বিষয়ও ধরা পড়ে।

 

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি খুচরা দোকানদারকে ৫ হাজার টাকা এবং জননী ট্রেডার্সকে একই আইনের ৪৬ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন। অভিযানের সময় জরিমানার অর্থ তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়।

 

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

 

 

ভুক্তভোগীরা জানান,আমরা আগেরবার অন্য কোম্পানির গ্যাস নিলে একমাস বা তারও অধিক যায়। কিন্তু বেক্সিমকো গ্যাস টা নিয়ে মাত্র ১৪-১৫ ব্যবহার করতে পারি। পরে ভালো করে দেখার পর দেখলাম গ্যাস সিলিন্ডারের ভিতরে প্রায় ৪-৫লিটার পানি।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন ভোক্তাদের যেকোনো অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

Related Articles

Back to top button