খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে জাতীয় পাট দিবস পালন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
“সোনালি আঁশের গৌরব, দেশের অর্থনীতির শক্তি”,এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পালিত হয়েছে জাতীয় পাট দিবস । দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

 

শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ বলেন, এক সময় পাট ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য এবং অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। পরিবেশবান্ধব এই প্রাকৃতিক আঁশের বহুমুখী ব্যবহার বাড়ানোর মাধ্যমে পাটের ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তোলা সম্ভব।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি (সদর সার্কেল) কামরুল ইসলাম। তিনি পাটের পরিবেশবান্ধব ব্যবহার বৃদ্ধি এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।

 

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পাটের গুরুত্ব, সম্ভাবনা এবং পরিবেশ বান্ধব ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Related Articles

Back to top button