অসুস্থদের পাশে হাফছড়ি ইউনিয়ন বিএনপি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
গুইমারা উপজেলার ২ নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে অসুস্থ রোগীদের খোঁজ নিতে বাড়ি বাড়ি গিয়ে দেখা ও খোঁজখবর নিয়েছেন দলের প্রতিনিধি দল।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকার পাঁচজন অসুস্থ রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন নেতাকর্মীরা। প্রতিনিধি দল বাড়িতে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশু রোগমুক্তি কামনা করেন।
এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ২ নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও গুইমারা উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপি প্রতিনিধি দল যে পাঁচজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যান তারা হলেন—আবদুল আলীম, আনোয়ার গাজী, আয়নাল হক, আফাজ উদ্দিন ও আবদুল হালিম।
প্রতিনিধি দল রোগীদের দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।




