খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

পানছড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ

খাগড়াছড়ি প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

শনিবার (১৭ অক্টোবর) পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন তাঁরা। এ সময় পূজার আনন্দঘন পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপ পরিচালনা কমিটিকে সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেওয়া হয়।

 

 

পরিদর্শনে নেতৃত্ব দেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডিশনাল ডিআইজি) ইঞ্জিনিয়ার মো. হাসান চৌধুরী, পিপিএম-বার। এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ সহ থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।

 

 

পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপের আলোকসজ্জা, সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজনের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

 

 

এ সময় পূজামণ্ডপের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মণ্ডপ পরিচালনা কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।

 

 

পূজামণ্ডপ গুলোতে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ বজায় রাখতে পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন কর্মকর্তারা।

Related Articles

Back to top button