সারাদেশ

১৭ মামলার পলাতক আসামি খবির গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বাঙ্গরা বাজার থানার তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ ও ১৭ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

শনিবার রাতে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি. চাপিতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। খবির ওই গ্রামের ভূঁইয়া বাড়ির মোখলেছ মিয়ার ছেলে।

 

 

 

বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, খবিরকে এরশাদ হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে । খবিরের বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে।

 

 

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

এদিকে খবির গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Related Articles

Back to top button