খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

লক্ষীছড়িতে মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ সম্পন্ন

পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ির লক্ষীছড়িতে মোবাইল রিপেয়ারিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লক্ষীছড়ি উপজেলা অডিটোরিয়ামে ২৪ আর্টিলারি গুইমারা রিজিয়নের অধীন ২২ ফিল্ড আর্টিলারি লক্ষীছড়ি জোনের উদ্যোগে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি।

 

 

প্রশিক্ষণে ২০ জন পাহাড়ি ও বাঙালি তরুণ অংশ নেন। তাঁদের মোবাইল ফোনের রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ ও সমাধান, যন্ত্রাংশের পরিচিতি এবং প্রাথমিক মেরামত বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

 

 

প্রধান অতিথি বলেন, দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের বসে না থেকে কর্মমুখী হতে হবে। নিজেদের স্বাবলম্বী করে তুলতে সেনাবাহিনী সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।

 

 

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার, লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবিল কুমার চাকমাসহ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হবে।

লক্ষীছড়ি, প্রতিনিধি

Related Articles

Back to top button