সারাদেশ

ফেনী কলেজ ছাত্রদল সভাপতি নোমান বহাল

চাঁদা দাবির অডিও ফাঁস

ফেনী প্রতিনিধি:
দলীয় নেতার কাছে চাঁদা দাবির অডিও ফাঁসের অভিযোগে বহিষ্কৃত ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে পুনরায় সভাপতির দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

 

 

মঙ্গলবার (১১ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বুধবার জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করেন।

 

 

চলতি বছরের মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চার মিনিটের একটি ফোনালাপে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাটি পরিবহনকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার কাছে ১৬ হাজার টাকা চাঁদা দাবি করতে শোনা যায় নোমানকে। এ ঘটনায় সমালোচনার মুখে ২৪ মার্চ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

 

 

বহিষ্কারের প্রায় সাড়ে চার মাস পর কেন্দ্রীয় সংসদ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। ফলে এতদিন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করা মাহমুদুল হাসান ভূঁইয়া আবারও সিনিয়র সহসভাপতির পদে ফিরবেন।

 

 

জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন বলেন, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তিনি নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

Related Articles

Back to top button