চট্টগ্রাম অঞ্চল
জুলাই শহীদ দিবস উপলক্ষে মীরসরাইয়ে জামায়াতের আলোচনা সভা

মীরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে উপজেলা আমীর মো. নুরুল কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আনোয়ার উল্লাহ আল মামুন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মো. আলাউদ্দিন সিকদার। এতে আরো বক্তব্য রাখেন, মো ওমর ফারুক, মোঃ শিহাব উদ্দিন, হাফেজ ইকরামুল হক, মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই আমাদের চেতনা, আমাদের প্রত্যাশা,এই জুলাই কে আমরা বেহত হতে দেব না। জুলাই সনদ নিয়ে কোন তালবাহনা বাংলার ছাত্র সমাজ মেনে নিবে না। তিনি জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।




