সারাদেশ

চির নিদ্রায় বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকন

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকন আর নেই। বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিন বিকেল ৫.৫০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মরহুম নূরুল ইসলাম খোকন ছিলেন কামারগাঁও মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ মুক্তিসংঘের সভাপতি। এছাড়াও তিনি প্রতিষ্ঠা করেন বাইতুল রসূল জামে মসজিদ। মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদান স্থানীয়ভাবে প্রশংসিত ছিল।

 

শুক্রবার (২৯ মে) বাদ জোহর তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার প্রতিষ্ঠিত বাইতুল রসূল জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী জরিনা ইসলাম (৭০), বড় ছেলে হাসিবুল হাসান শান্ত (৪২), ছোট ছেলে মেহেদী হাসান সানি (৪০), মেয়ে শাহনাজ আক্তার হ্যাপি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button