খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে পিসিপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে নানা আয়োজনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

 

বুধবার সকালে শহরের মহাজনপাড়া সূর্য্যশিখা ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

আলোচনা সভায় পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা। তিনি তরুণ সমাজকে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

 

এ সময় আরও বক্তব্য দেন সুদর্শন চাকমা, আল কাদেরী জয়, শুভ দেবনাথ ও মিরাজ উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তরুণ অংশ নেন।

Related Articles

Back to top button