খাগড়াছড়িপার্বত্য অঞ্চল

টেকসই কৃষি ও নারীর ক্ষমতায়নে অভিজ্ঞতা বিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির কেশব মহাজন পাড়ায় এসটি-এনআরএম (ST-NRM) প্রকল্পের আওতায় “Experience Sharing Visit among PIC Members at Project Sites” শীর্ষক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৪ মে) জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং তেবতেব্বা ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পাড়ার পিআইসি সদস্য, কৃষক ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

 

সভায় বক্তারা জানান, প্রকল্পের মাধ্যমে উন্নত বীজ ও কৃষি উপকরণ বিতরণে কৃষকদের আয় ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ঐতিহ্যবাহী বীজ সংরক্ষণ ও জুম চাষের গুরুত্বও বেড়েছে।

 

বক্তারা পাহাড়ি এলাকায় পানি সংকট মোকাবিলা, সেচব্যবস্থা উন্নয়ন এবং কৃষিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Related Articles

Back to top button