Breakingসারাদেশ

হাঁটার রাস্তা বন্ধ, শ্রীনগরে ৭০ পরিবারের চরম দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ পায়ে হাঁটা রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আসু ডাক্তারের বাড়ি থেকে বাইচখোলা মেইন রোড পর্যন্ত প্রায় ৫০০ মিটার দীর্ঘ এই পথটি ব্রিটিশ আমল থেকে জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছিল।

 

অভিযোগ রয়েছে, প্রায় ১০ বছর আগে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রমজান আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তার ওপর দেয়াল নির্মাণ করে পথটি বন্ধ করে দেন।এর ফলে প্রায় ৭০টি পরিবারের চার শতাধিক মানুষ চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

 

স্থানীয়দের দাবি,এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে বাধা সৃষ্টি হচ্ছে। এমনকি কোনো মৃত্যুর ঘটনা ঘটলেও লাশ নিয়ে বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ছে, যা এলাকাবাসীর জন্য চরম মানবিক সংকট তৈরি করেছে।

 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ শিপন বেপারী, অমর ফারুক লেলিন, সুমন মেম্বার (৩ নং ওয়ার্ড), মাহাবুব মেম্বার (২ নং ওয়ার্ড) ও আবুল হাসনাত তপনসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে দ্রুত রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

 

এলাকাবাসীর আহ্বান,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত বিষয়টি তদন্ত করে জনসাধারণের চলাচলের এই গুরুত্বপূর্ণ পথটি পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করেন।

Related Articles

Back to top button