অপরাধচট্টগ্রাম অঞ্চল

সীতাকুণ্ডে নৌকা থেকে ৪১০ বস্তা মালিকবিহীন সার উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা-গুপ্তছড়া ঘাট এলাকা থেকে নৌকায় থাকা ৪১০ বস্তা মালিকবিহীন সার উদ্ধার করেছে কোস্ট গার্ড।

 

 

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে এসব সার উদ্ধার করা হয়। পরে বুধবার দুপুর ২টার দিকে উদ্ধার করা সারগুলো সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড।

 

 

কোস্ট গার্ড সূত্র জানায়, কুমিরা-গুপ্তছড়া ঘাট এলাকায় একটি নৌকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ সার পড়ে থাকতে দেখে অভিযান চালানো হয়। এ সময় নৌকা থেকে ৪১০ বস্তা সার উদ্ধার করা হয়।

 

 

 

স্থানীয়দের ধারণা, অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সারগুলো নৌকায় মজুদ করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার করা সারের মালিক ও উৎস শনাক্ত করা সম্ভব হয়নি।

 

 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, উদ্ধার করা সারের মালিকানা ও উৎস সম্পর্কে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button