
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনিত ধানের শীষের এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার বাঘড়া বাজার সংলগ্ন পদ্মাপাড়ে বাঘড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বাঘড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জু মোড়লের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর ছোট বোন শামীমা আক্তার স্মৃতি।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাঃ সম্পাদক মোঃ ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির উপদেষ্ঠা মুনসুর আলী বাদল,সহ-সভাপতি রাহাতুল ইসলাম ভুইয়া রিপন, জাসাসের সাঃ সম্পাদক মোহাম্মদ আলী সাগর, মহিলা দলের সভাপতি আলবিনা রফিক,বিএনপি নেতা তানভির আলম, নারী নেত্রী রহিমা আক্তার,জান্নাতুন ফেরদৌস মায়া ,বাঘড়া ইউনিয়ন বিএনপি-র সাধারন সম্পাদক মোহাম্মদ আলী মাদবর,বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান,যুবদলের সভাপতি শহিদুল ইসলাম খান, ছাত্রদলের সভাপতি সায়মন সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ




