মানিকছড়িতে পাহাড় কাটা ও বালু উত্তোলনের ভ্রাম্যমান আদালতে জরিমানা

মানিকছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি:
পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ২ ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার উপজেলার তিনটহরী ইউনিয়নের নামার পাড়া ও বাটনাতলী ইউনিয়ন তুলাবিল এলাকায় পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা।
এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ আইনে এক ব্যক্তিকে ১ লাখ টাকা এবং তুলাবিল এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ আইনে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খাদিজা তাহিরা বলেন, বিনানুমতিতে পাহাড় কাটা, বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন সোচ্চার রয়েছে। অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার পৃথক অভিযানে পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।




