Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মাটিরাঙ্গায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, গোলাবারুদ উদ্ধার

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করেছে সেনা সদস্যরা।

 

 

২০ অক্টোবর ২০২৫, সোমবার ভোর রাতে মাটিরাঙ্গা সেনা জোনের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জোনের আওতাধীন দলধলি পাড়া এলাকায় অভিযান কালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

 

 

এ সময় দুটি বাড়ি ও বাড়ি সংলগ্ন স্থান তল্লাশি করে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ১টি ওয়াকিটকি এবং ৫টি পাহাড়ি দা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি পরবর্তীতে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

অভিযান বিষয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম আদম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,“দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সন্ত্রাসী কার্যকলাপ দমন করতে সেনা বাহিনী সর্বদা প্রস্তুত। এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

 

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে একাধিকবার অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারসহ সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা।

Related Articles

Back to top button