
স্টাফ রিপোর্টার,মুন্সিগঞ্জঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে ৬টি অসচ্ছল পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম মাদবর। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ হামিদুর রহমান, সুমন আহম্মেদ, রাজীব হোসেন, বাবু জুবায়ের ভূইয়া মানিক, মো. জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংগঠনের সভাপতি শেখ হামিদুর রহমান বলেন, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবা মূলক সংগঠন। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা শীতবস্ত্র বিতরণ, মসজিদ-মাদ্রাসায় মাইক ও ফ্যান প্রদান, টয়লেট নির্মাণ এবং অসুস্থদের সহায়তা সহ বিভিন্ন মানবিক কাজ করে আসছি।
প্রধান অতিথি তাজুল ইসলাম মাদবর বলেন, সংগঠনটি সব সময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা।




